কীভাবে কাজ করে
SpotlyBD কীভাবে কাজ করে
কাছের স্ট্রিট ফুড খুঁজুন, কে এখন খোলা দেখুন, আর সরাসরি দোকানে চলে যান — কোনো অ্যাপ ডাউনলোড বা অ্যাকাউন্ট ছাড়াই।
১ মিনিটে দেখে নিন স্ট্রিট ফুড ব্যবসায়ীদের এবং ফুড লাভারদের কীভাবে স্পটলিবিডি সাহায্য করে
ভিডিও চালু করুন: স্ট্রিট ফুড ব্যবসায়ীদের কীভাবে বাঁচাচ্ছে স্পটলিবিডি
ভিডিও চালু করুন: স্পটলিবিডি কীভাবে আপনার প্রিয় স্ট্রিট ফুড খুঁজে দেয়?
খাদ্যপ্রেমীদের জন্য
-
লোকেশন দিন
এক ট্যাপে কাছের ভেন্ডর দূরত্ব অনুযায়ী সাজানো দেখুন।
-
কে খোলা দেখুন
সবুজ চিহ্ন মানে এই মুহূর্তে খোলা — লাইভ ম্যাপে অবস্থানও দেখুন।
-
মেনু ও রিভিউ দেখুন
দাম, ছবি আর অন্যদের রিভিউ দেখে সিদ্ধান্ত নিন।
-
চলে যান
দিকনির্দেশনা বা কল বাটনে ট্যাপ করুন — বাকিটা স্বাদের ব্যাপার।
ভেন্ডরদের জন্য
-
বিনামূল্যে রেজিস্টার করুন
মোবাইল নম্বর দিয়ে ২ মিনিটে নিবন্ধন — কোনো কমিশন নেই।
-
প্রোফাইল সাজান
ছবি, মেনু, দাম আর খোলার সময় যোগ করুন। স্থায়ী লিংক পাবেন।
-
দোকান খুলুন
দোকান খুললে এক ট্যাপে "খোলা" — কাছের গ্রাহকরা সাথে সাথে দেখবে।
-
রিভিউ জমান
জায়গা বদলালেও রিভিউ ও রেটিং আপনার সাথেই থাকে।
সাধারণ প্রশ্ন
SpotlyBD ব্যবহার করতে কি টাকা লাগে?
না। খাদ্যপ্রেমী ও ভেন্ডর — দুই পক্ষের জন্যই সম্পূর্ণ বিনামূল্যে।
অ্যাপ ডাউনলোড করতে হবে?
না। ব্রাউজারেই চলে। চাইলে হোম স্ক্রিনে যোগ করে অ্যাপের মতো ব্যবহার করতে পারেন।
"খোলা" তথ্য কতটা সঠিক?
ভেন্ডর নিজে দোকান খোলা/বন্ধ করেন এবং খোলার সময়সূচি দেন। অনেকদিন সাড়া না দিলে আমরা তাকে "অফলাইন" দেখাই।
শুরু করতে প্রস্তুত?
কাছের খোলা দোকান খুঁজুন, অথবা আপনার দোকান যোগ করুন — দুটোই বিনামূল্যে।